পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ এই নির্বাচনে জালিয়াতি এবং ছাপ্পা রুখতে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। এবার ভোট দিতে গেলে কোন কোন কাগজপত্র নিয়ে ভোটকেন্দ্রে যেতে হবে, তার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে।
অন্যান্য বছরের মত এবার বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলি যে ভোটার স্লিপ দিয়ে থাকে, সেই ভোটার স্লিপ নিয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে যাওয়া যাবেনা। এক্ষেত্রে কমিশন থেকে নির্দিষ্ট ভোটার স্লিপ তৈরি করা হয়েছে, নির্বাচন কমিশনের তৈরি করা সেই স্লিপ আপনার বাড়ি পৌঁছে যাবে। সেই ভোটার স্লিপ নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে হবে। এছাড়া শুধু এই স্লিপ নিয়ে গেলেই হবে না, এর সাথে নিয়ে যেতে হবে আরো ডকুমেন্ট। তা নাহলে আপনি ভোট দিতে পারবেন না।
নির্বাচন কমিশনের দেওয়া ভোটার স্লিপ ছাড়াও যে সমস্ত ডকুমেন্টগুলো সাথে নিয়ে যেতে হবে, সেগুলোর নিচে তালিকা করা হয়েছে। এগুলোর মধ্যে যেকোনো একটি ডকুমেন্ট নিয়ে যেতে হবে নির্বাচন কমিশনের দেওয়া সেই স্লিপ এর সাথে।
কিভাবে আপনি কমিশনের দেওয়া স্লিপ পাবেন
জানা গিয়েছে নির্বাচন কমিশনের দেওয়া সেই স্লিপ আপনি হাতে পাবেন বাড়িতে বসেই। বাড়ি বাড়ি গিয়ে প্রতিটা স্লিপ পৌঁছে দেবে আপনার এলাকার সংশ্লিষ্ট BLO যে রয়েছে তারা। ইতিমধ্যেই প্রথম দফায় যাদের ভোট রয়েছে, তারা নির্বাচন কমিশনের দেওয়া স্লিপ হাতে পেয়ে গিয়েছে।
যদি আপনি স্লিপ না পান তবে কি করতে হবে
যদি আপনি নির্বাচন কমিশনের দেওয়া সেই স্লিপ না পান তবে আপনার এলাকার সংশ্লিষ্ট বি এল ও কে জানান। অথবা ১৯৫০ নম্বরে যোগাযোগ করলে ২ ৪ ঘন্টার মধ্যে তারা আপনার স্লিপের ব্যবস্থা করে দেবে।
আরো পড়ুন: এবছর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে? জেনে নিন.
ভোটকেন্দ্রে যাওয়ার সময় ভোটার স্লিপ ছাড়াও যে সমস্ত ডকুমেন্ট সাথে রাখতে বলা হয়েছে
নির্বাচন কমিশনের দেওয়া স্লিপ ছাড়াও ভোটকেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় নিম্নলিখিত ১ ২ টি ডকুমেন্ট এর মধ্যে যেকোনো একটা ডকুমেন্ট সাথে নিয়ে যেতে বলা হয়েছে। এগুলি নিচে দেওয়া হল –
আধার কার্ড
ব্যাংক অথবা পোস্ট অফিস কর্তৃক প্রদত্ত ছবিসহ পাস বই
ড্রাইভিং লাইসেন্স
জাতীয় নাগরিক রেজিস্টারের অধীনে রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া থেকে দেওয়া স্মার্ট কার্ড
ফটো সহ পেনশনের ডকুমেন্ট
সাংসদ, বিধায়ক বা বিধান পরিষদের সদস্যদের দ্বারা দেওয়া সরকারি পরিচয় পত্র
জব কার্ড, যেটা ১০০ দিনের কাজে প্রয়োজন হয়
শ্রম আইন মন্ত্রণালয়ের প্রকল্পের অধীনে জারি করা স্বাস্থ্য বীমা স্মার্ট কার্ড
প্যান কার্ড
ভারতীয় পাসপোর্ট
কেন্দ্রীয়/রাজ্য সরকার বা পিএসইউ বা পাবলিক কোম্পানি কর্তৃক কর্মচারীদের প্রদত্ত ছবিসহ পরিসেবা পরিচয় পত্র
প্রতিবন্ধী পরিচয় পত্র ভারত সরকারের দেওয়া
বিভিন্ন ধরনের চাকরির আপডেট এবং বিভিন্ন খবর সবার আগে পড়তে নিচের whatsapp গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকুন।